https://www.prothomalony.com/

18193

bangladesh

বাংলাদেশ

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট ফেরানোর উদ্যোগ, আগামী বছর চালুর আশা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২৮

বাংলাদেশ আগামী বছর ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে। গতকাল ১৬ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল বাংলাদেশি কমিউনিটির ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউইয়র্কের বাংলাদেশিদের জন্য খবরটি গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি ফ্লাইট চালু হলে ঢাকা–নিউইয়র্ক যাত্রায় সংযোগ-ফ্লাইটের ওপর নির্ভরতা কমতে পারে এবং বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ আরও সহজ হতে পারে।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন