https://www.prothomalony.com/
18163
bangladesh
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বাংলাদেশি পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অভিষেক মিলনমেলা ২০২৬। গত ১৩ সেপ্টেম্বর (রোববার) ডাবলিনের টালবট হোটেল স্টিলঅর্গানে আয়োজিত এ মিলনমেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির সদস্য অংশ নেন। দিনব্যাপী আয়োজন ঘিরে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মিল্টন হক ও রুকসানা হকের যৌথ সঞ্চালনায় কারি জাখারিয়া আহমেদ কোরআন তেলাওয়াত করেন। পরে কবিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাংলাদেশি পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ এনামুর রহমান, ফজলুল করিম খান, ডালিম খান, বেলাল আহমদ, কবির আহমেদ, সিরাজুল ইসলাম, আরশাদ সুমন, মো. এনামুল হক, শাহ হুসাইন, আজিম, বাবলু মিয়া, হেলাল হুসেন, আবু সুহাগ, জগৎপাল, নাসির উদ্দিন, রুহেল আহমদ ও ইসলাম বক্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিল আহমেদ, কাজী কবির, মফিজুর রহমান খুকন, রাব্বি খান, আলমাস মল্লিক, ওমান আলি দিলদার, আক্তারুজ্জামান রকি, সাফায়াতুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির আপো, ফিরোজ হুসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ এম. এ. জলিল, নজরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লার সভাপতি আখতার হুসাইন ও হামিদ নাসির।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবাইয়ের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, কাউন্সিলর আজাদ তালুকদার, সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং আবাইয়ের সভাপতি মোহাম্মদ মোস্তফা।
বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি পর্তুগিজ কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। কমিউনিটির সামাজিক উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
মিলনমেলায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র, খেলাধুলা ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাসহ নানা আয়োজন। কমিউনিটির সদস্যরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরিবার-পরিজন নিয়ে অনেক প্রবাসী এ আয়োজনে অংশ নেন। দীর্ঘদিন পর নিজেদের মধ্যে এমন মিলনমেলায় অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন উপস্থিতরা। তাঁদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মিলনমেলার সফল আয়োজনের জন্য সকল স্পন্সর, শুভানুধ্যায়ী, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। তাঁদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে বলে জানান তাঁরা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন আক্তার হুসাইন ও আহমেদ ইউসুফ। তাঁদের পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশি পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের অভিষেক মিলনমেলা ২০২৬।
বাংলাদেশ থেকে আরো পড়ুন