https://www.prothomalony.com/
17972
literature
পাহাড়ের চূড়ার মতো আশা আনন্দ ,
সুখ দুঃখ হৃদয়ের মাঝে গাঁথা ,
পুঞ্জিভুত সব বলিবো বা কারে ভালো কিংবা মন্দ ।
দুর্বার গতিতে চলে যেতে চায় ,
কে বা বুঝিবে সময় ঘনিয়ে আসতেছে,
দেয়না ধরা বলে না আসল কথা ,
কষ্ট সহ্য করে থাকতে হয়।
বয়স হয়েছে ভারী , হাটতে না পারি ,
চলা ফেরার ইচ্ছা হয়ে গেছে শেষ ,
অনেক খোঁজাখুঁজি করি সকলের সাথে মেলামেশা করি।
দেইনা ব্যথা কারো মনে বা করি না অবহেলা ,
যদিই বা লাগিতে পারে ,
তার অবুঝ মনে দুঃখ ,
বেদনা ব্যথা দুঃখ জ্বালা।
বুকের খাচার মধ্যে আবদ্ধ রেখেছি ,
খুলিনা খাঁচা উড়ে যাবে বলে ,
ধর্য্যহারা হয়ে গেছি ,
সাধনার ফল ভোগ করছি।
বাস্তহারা জীবন পতন হবে ,
আশা নাই আর যাবো চলে ,
জীবন প্রদীপের আশা শেষ ,
রসদ আমার যতটুকু ছিল ভবে ।
প্রতিদ্বন্ধিতার সুযোগ শেষে থাকে না আকর্ষণ ,
বলবান আর সতেজ উৎসাহী ,
দৈহিক শক্তি যুদ্ধ করে ,
সাফল্য উত্থান পতন থাকলোনা নিদর্শন।
সাহিত্য থেকে আরো পড়ুন