https://www.prothomalony.com/
17758
north-america
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১০:৫৯
নর্থ আমেরিকার সর্বত্র একযোগে প্রকাশিত হতে যাচ্ছে লেখক পি. পারমিতার প্রথম উপন্যাস Appetite। বইটির প্রকাশনা উপলক্ষে আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ম্যানহাটনের ঐতিহ্যবাহী Strand Bookstore-এ (৮২৮ ব্রডওয়ে, নিউইয়র্ক) আয়োজন করা হয়েছে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান।
অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান Penguin Random House। প্রকাশনা অনুষ্ঠানে পাঠক, লেখক, সাহিত্যপ্রেমী ও প্রকাশনা জগতের প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীরা আগে থেকেই বইটির একটি কপি কিনলে অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিট ছাড়মূল্যে সংগ্রহ করতে পারবেন। এ জন্য আমন্ত্রণপত্রে একটি কিউআর কোডও সংযুক্ত করা হয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রকাশনা সংস্থার ব্যানারে একজন নতুন লেখকের অভিষেক উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান নিউইয়র্কের সাহিত্যাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন