https://www.prothomalony.com/
17760
north-america
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১১:০৯
আগামী ৯ আগস্ট অনুষ্ঠিতব্য ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এ সভায় প্যারেডের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী বিভিন্ন কমিউনিটির সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষযে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্যারেডের আয়োজক কমিটি প্যারেডটি সফলভাবে বাস্তবায়ন করতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।
.jpeg)
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্যারেডের মেয়রাল সেক্রেটারি মোহাম্মদ আলম নমি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রিয়েলেটর নুরুল আজিম, পাকিস্তানি কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রহিম হাওলাদার, নেপালি কমিউনিটি অ্যাক্টিভিস্ট মেরিনাসহ বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক, জেলা ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্যারেডের প্রধান সমন্বয়কারী শাহ শহিদুল হক।
সভায় বক্তারা বলেন, ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ কেবল একটি শোভাযাত্রা নয়, বরং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে উদযাপনের একটি অনন্য উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, শ্রীলঙ্কান, ভুটানি এবং অন্যান্য দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
বক্তারা আরও বলেন, আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসের ৩৭তম অ্যাভিনিউ জুড়ে অনুষ্ঠিতব্য প্যারেডে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেবেন। ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, নৃত্য এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐক্যের বার্তা তুলে ধরা হবে।
প্রস্তুতিসভা থেকে নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ প্যারেডে অংশ নিয়ে এ ঐতিহাসিক আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন