https://www.prothomalony.com/

17756

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ১২ আগস্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ০০:৩৮

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জারসি (বিএএসজে)। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটি কালচারাল ফেস্টিভ্যালে এই সংবর্ধনা প্রদান করা হবে।

সংগঠন সূত্রে জানা গেছে, সাউথ জার্সির বিভিন্ন স্কুলের প্রথম থেকে একাদশ গ্রেডের যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ এবং এ-বি অনার রোল’ অর্জন করেছে, অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে। এছাড়া দ্বাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সেরা দশজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কৃত করা হবে।

এ বিষয়ে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, “প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই ধারাবাহিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে সংবর্ধনা কমিটির প্রধান আবু জাহিদের নেতৃত্বে নিরলস কাজ করে যাচ্ছেন মো. নাজিমুদ্দিন, শাহ মাহমুদ ও মহসীন আল মামুন। প্রবাসে বেড়ে ওঠা উদীয়মান প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন