https://www.prothomalony.com/
17759
new-york
সংলাপ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও গৃহীত হয়েছে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাবটি।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
প্রস্তাবটি উপস্থাপনকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তুলতে ক্রমাগত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং জাতিসংঘ সনদের মূল নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকার অপরিহার্য।
তিনি বলেন, বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করতে হবে।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রস্তাবটির বিষয়ে গঠনমূলক সম্পৃক্ততা ও ব্যাপক সমর্থনের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মতো জাতিসংঘে ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক ঘোষণা ও কর্মসূচির মূল প্রস্তাবটি গৃহীত হয়েছিল। গত প্রায় আড়াই দশক ধরে জাতিসংঘের এই এজেন্ডাটি বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, সংহতি ও অহিংসার মূল্যবোধকে সমুন্নত রাখার পাশাপাশি বিশ্বশান্তি নিশ্চিত ও সংঘাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন