https://www.prothomalony.com/

17178

north-america

উত্তর আমেরিকা

মন্টগোমারি কাউন্টিতে ডেমোক্র্যাটদের সভা, বৈচিত্র্যময় কমিউনিটি গড়ার প্রত্যয়

প্রকাশ: ১৯ মে ২০২৬ ০৮:২৬

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমারি কাউন্টিতে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট-৩৯ টিম ও স্থানীয় ডেমোক্র্যাটদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কাউন্টির উন্নয়নে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই আয়োজন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন ভাষাভাষী মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-৩৯ এর সিনেটর ন্যান্সি কিং, স্টেট ডেলিগেট লেসলি লোপেজ, কাউন্সিলম্যান অ্যান্ড্রিউ ফ্রিডসন, স্টেট ডেলিগেট গ্রেগ উইমস, কাউন্সিলম্যান রবার্ট উ, হামজা খান ও রাদওয়ান চৌধুরী। কাউন্টির অগ্রগতি ও বৈচিত্র্যময় জনপদের অধিকার রক্ষায় প্রার্থীরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ডেমোক্র্যাটিক সেন্ট্রাল কমিটির প্রার্থী হাসান চৌধুরী নিজের দূরদর্শী ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘আমার লক্ষ্য হলো একটি সক্রিয় ও জবাবদিহিমূলক ডেমোক্র্যাটিক পার্টি গড়ে তোলা, যা আমাদের এই বৈচিত্র্যময় কমিউনিটির শক্তির সঠিক প্রতিফলন ঘটাবে।’ তিনি আরও বলেন, এই অঞ্চলের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসার জন্য তৃণমূল পর্যায়ে আরও কার্যকর যোগাযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানটি সফল করতে একটি শক্তিশালী হোস্ট কমিটি সক্রিয় ভূমিকা পালন করে। কমিটিতে ছিলেন কবিরুল ইসলাম, মোহাম্মদ ফারুক, তানভীর হাসান, নাসের জিলানী, সারোয়ার মিয়া, হুমায়ুন কবির বাবু, কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, মীর মোশাররফ হোসেন, মোহাম্মদ ওবায়দুল হক রবিন, আলবাব সিকদার, জাহাঙ্গীর কবির, সাইফুল ইসলাম বাবর, মামুন মোতালিব, সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন, সাফি উল্লাহ, শাহজাহান, আলতাফ হোসেন, শামসুল খান, আনিস খান, ইয়াসিন আরাফাত, আউয়াল হক, তৌহিদুল মজুমদার, ফিরোজ খান, জহির উদ্দিন, শেখর বড়ুয়া, আব্দুল কাদের, আবেদ আবদুল্লাহ এবং শাহ নেওয়াজ স্বপন।

এই আয়োজনে সংহতি জানাতে প্রতিবেশী ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে যোগ দেন কবি ও লেখক শামসুদ্দিন মাহমুদ, স্যাম রিয়া, জাহিদ খান, জাকির চৌধুরী, মজনু মিয়া ও এমদাদুল হক সুজন।

উদ্যোক্তারা জানান, এই ধরনের আয়োজন কেবল রাজনৈতিক মেলবন্ধন নয়, বরং মন্টগোমারি কাউন্টির ডেমোক্র্যাটদের আগামী দিনের পথচলায় ঐক্য ও শক্তির এক অনন্য দৃষ্টান্ত।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন