https://www.prothomalony.com/

17163

north-america

উত্তর আমেরিকা

ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে

প্রকাশ: ১৮ মে ২০২৬ ০৮:৪৭

ফ্রান্সে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী এই ঈদ উদযাপনে অংশ নেবেন। সাধারণত ইউরোপের দেশগুলো সৌদি আরবের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।

ঈদকে সামনে রেখে প্রবাসীরা ইতোমধ্যে কোরবানির প্রস্তুতি সম্পন্ন করছেন। প্যারিসসহ বিভিন্ন শহরে বাংলাদেশি ব্যবসায়ীরা কোরবানির পশুর অর্ডার নিচ্ছেন। অনেক প্রবাসী ব্যক্তিগত উদ্যোগেও কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ফ্রান্স প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এদিকে ফ্রান্সভিত্তিক মুসলিম সংগঠন মুসলিমাঁ দ্য ফ্রঁস  জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১০ জিলহজ অনুযায়ী আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হবে। পাশাপাশি ২৬ মে মঙ্গলবারকে পবিত্র আরাফাতের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি মুসলমানদের ঈদের জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, সামর্থ্যবানদের জন্য কোরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নত। একই সঙ্গে ধর্মীয় বিধান ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন