https://www.prothomalony.com/

17045

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে নতুন বাংলা চলচ্চিত্র "প্রেশার কুকার”

প্রকাশ: ০৬ মে ২০২৬ ০১:৪৭

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে নতুন বাংলা চলচ্চিত্র "প্রেশার কুকার” মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে কানোর ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায়। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। চলচ্চিত্রটি প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে উৎসর্গ করা হয়েছে। ছবিটির উত্তর আমেরিকা ডিস্ট্রিবিউশন করছে বায়োস্কোপ ফিল্মস এলএলসি।

চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে, নিউইয়র্কের কুইন্স এলাকার কিউ গার্ডেন্স সিনেমায়। এরপর ২২ মে থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে ছবিটি নিয়মিতভাবে প্রদর্শিত হবে।

প্রদর্শনের তালিকায় রয়েছে— বস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ডালাস, হিউস্টন, অস্টিন, মায়ামি, আটলান্টা, ফিনিক্স, নিউজার্সি, কানেকটিকাট, ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং শিকাগোসহ আরও একাধিক শহর।
 আরও জানানো হয়েছে, শো টাইম এবং টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই সংশ্লিষ্ট থিয়েটারের ওয়েবসাইট এবং অনলাইন টিকিট প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

চলচ্চিত্রটির প্রচারণা পোস্টারে চারজন নারী চরিত্রকে কেন্দ্র করে একটি শক্তিশালী ভিজ্যুয়াল উপস্থাপন দেখা গেছে, যা সমসাময়িক সামাজিক বাস্তবতা এবং আবেগঘন গল্পের ইঙ্গিত দিচ্ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন