https://www.prothomalony.com/
17007
north-america
সাবেক ব্যাংকার, প্রভাষক ও প্রবাসী রাজনীতিবিদ আব্দুল ওহাব জোয়ারদার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি সুইজারল্যান্ডভিত্তিক “ইউরোপিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি” থেকে ডক্টর অব এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে এই ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি এক পত্রের মাধ্যমে তার তিন বছর মেয়াদি গবেষণা কর্ম অনুমোদনের বিষয়টি জানায়।
তার গবেষণার বিষয় ছিল—“Differences in Approach to Receiving Counselling among Young and Old Psychiatric Patients”। গবেষণায় তিনি যুক্তরাষ্ট্রের সামাজিক প্রতিষ্ঠান হেল্প ইউএসএ এবং সোশ্যাল সার্ভিস ইনক.-এর ক্লার্ক থমাস হোমলেস শেল্টারে বসবাসরত প্রায় ৩০০ জন পুরুষের ওপর তথ্য সংগ্রহ করেন। র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতিতে ১০টি প্রশ্নের মাধ্যমে ডাটা সংগ্রহ করে মিক্সড মেথডে বিশ্লেষণ করা হয়।
গবেষণায় তিনি দেখান যে, মানসিক ও দুশ্চিন্তাগ্রস্ত রোগীদের ক্ষেত্রে বয়সভিত্তিক আলাদা অ্যাপ্রোচে কাউন্সেলিং প্রদান করলে ফলাফল আরও কার্যকর হতে পারে। প্রায় ৩৫০ পৃষ্ঠার থিসিস এবং তিন শতাধিক রেফারেন্সের মাধ্যমে তিনি গবেষণা সম্পন্ন করেন।
আব্দুল ওহাব জোয়ারদার সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে আতহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৭ সালে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (অনার্স) ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি ১৯৯৮ সালে জনতা ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে এক্সিম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালে সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। ২০১৯ সালে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
রাজনীতিতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবনে ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতি শুরু করে পরবর্তীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লুৎফা-মতিন ফাউন্ডেশন, গোলাপগঞ্জ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যাসন্তানের জনক। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে একাধিক বিষয়ে স্নাতক সম্পন্ন করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং জর্জিয়া ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে স্নাতকোত্তর অধ্যয়নরত। দ্বিতীয় কন্যা নিউইয়র্ক ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত এবং ছোট কন্যা ম্যানহাটন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স হাই স্কুলে পড়াশোনা করছে।
তার স্ত্রী ফয়জিয়া জাহান সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষক ছিলেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন