https://www.prothomalony.com/

16989

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সি'র বৈশাখী উৎসব ৯ মে, প্রধান আকর্ষণ রন্টি দাস

প্রকাশ: ০১ মে ২০২৬ ০৪:৪৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সি (BANJ) বাংলা নববর্ষ উপলক্ষে ‘প্রবাসে বর্ষবরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনে থাকবে বৈশাখী মেলা, পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।   প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান শিল্পী রন্টি দাসসহ স্থানীয় আরও অনেক শিল্পী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৯ মে শনিবার, স্থানীয় সময় বিকাল ২টায়, কোল্টস নেক হাই স্কুলে (৫৯ ফাইভ পয়েন্টস রোড, কোল্টস নেক, নিউ জার্সি ০৭৭২২)।

আয়োজকরা জানান, এটি প্রবাসী বাঙালিদের জন্য এক বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা হতে যাচ্ছে, যেখানে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সীমিত টিকিটের কারণে দ্রুত সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগ করা যাবে ফয়জুর রহমান সাবু (৭৩২-৪৩৯-৯৬০৯), রিনা আমানুল্লাহ (৭৩২-৩১৯-৭২৩৪) এবং আশরাফুল হক শামীম (৭৩২-২৪৫-৪৫১৮) নম্বরে। অনুষ্ঠানটি স্পন্সর করছে কেএস ইঞ্জিনিয়ার্স ইনক. (KSE), আইএইচ ইঞ্জিনিয়ার্স পি.সি. এবং রেইনবো স্পেশালটি ক্লাবস ইনক.। আয়োজকরা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন