https://www.prothomalony.com/

16914

north-america

উত্তর আমেরিকা

এটর্নীদের ভুল আইনি পরামর্শে বিপাকে অভিবাসীরা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ ০২:০৪

যুক্তরাষ্ট্রে বসবাসরত শতশত অভিবাসী সাম্প্রতিক সময়ে এটর্নীদের ভুল আইনি পরামর্শের কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়ছেন। বিশেষ করে অভিজ্ঞতাহীন বা অসতর্ক আইনজীবীদের ভুল ক্যাটাগরিতে কেস ফাইল করার কারণে অনেকের ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে যাচ্ছে, মিলছে না সোশ্যাল সিকিউরিটি নম্বর। এমনকি কেউ কেউ পড়ছেন ডিপোর্টেশনের ঝুঁকিতে।

অভিযোগ রয়েছে, কিছু এটর্নী অভিবাসন আইনের জটিলতা যথাযথভাবে না বুঝেই ক্লায়েন্টদের জন্য আবেদন জমা দিচ্ছেন। ফলে ইউএসসিআইএসেএ কেস জমা দেওয়ার পর তা বাতিল বা দীর্ঘসূত্রতায় পড়ে যাচ্ছে। একইভাবে এসএসএর কাছ থেকেও অনেক আবেদনকারী সোশ্যাল সিকিউরিটি নম্বর পাচ্ছেন না।

এটর্নীদের দাবি, কমিউনিটির অনেকে লিগাল আবেদনের অনেক পথ থাকা স্বত্বেও এসাইলাম আবেদন করতে যান। পরে দেখা যায় এসাইলাম আবেদন বাতিল হয়ে গিয়ে ঐ আবেদনকারিকে উল্টো ডিপোর্ট করা হয়। শুধুমাত্র সঠিক ইনফরমেশনের অভাবে এরকম হাজার হাজার পরিবার অমানবিক জীবনযাবন করছে। আইস থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাই জেনে বুঝে, যাচাই-বাছাই করে, ইমিগ্রেশনের সিদ্ধান্ত পরামর্শও দেন তারা

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাসাইলাম, টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বা পারিবারিক ভিত্তিক অভিবাসন ক্যাটাগরির জন্য আলাদা আলাদা শর্ত ও সময়সীমা রয়েছে। এসব বিষয়ে সামান্য ভুলও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ভুলভাবে ফাইল করা কেস অনেক সময় সরাসরি ইমিগ্রেশন কোর্ট-এ চলে যায়, যেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ভুক্তভোগীদের কেউ কেউ জানান, তারা আইনজীবীর পরামর্শে নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করলেও পরে জানতে পারেন, সেটি তাদের জন্য প্রযোজ্য ছিল না। এতে করে তাদের আগের বৈধ অবস্থানও ঝুঁকিতে পড়ে। অনেক ক্ষেত্রে কেস রিজেক্ট হওয়ার পর শুরু হয় ডিপোর্টেশন প্রক্রিয়া।

কমিউনিটি নেতারা বলছেন, লাইসেন্সবিহীন কনসালটেন্টদের পাশাপাশি কিছু অনভিজ্ঞ এটর্নীর কারণেও এই সমস্যা বাড়ছে। তারা অভিবাসীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, কেস ফাইল করার আগে অবশ্যই আইনজীবীর লাইসেন্স ও অভিজ্ঞতা যাচাই করা উচিত এবং প্রয়োজনে দ্বিতীয় মতামত নেওয়া জরুরি। ভুল পরামর্শ দেয়া এসব এটর্নীদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দেওয়ারও পরামর্শ দেন তারা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন