https://www.prothomalony.com/

16762

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ ০৪:৪৭

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচন উপলক্ষে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নিউইয়র্কে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সাবেক নির্বাচন কমিশনার আবু নাসেরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল এইচ খান, রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ, শামসু উদ্দিন আজাদ ও মিয়া মোহাম্মদ দুলাল।

সভায় সংগঠনের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য হারুন রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাসান খান উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের জন্য আগ্রহীদের আগামী ৩০ জুনের মধ্যে সদস্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন