https://www.prothomalony.com/
16721
north-america
বাংলাদেশের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীকে সম্মাননা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফ্রাঙ্কলিন টাউনশীপ কাউন্সিল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নিউজার্সির একটি অভিজাত রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফ্রাঙ্কলিন টাউনশিপের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিল উওম্যান শিফা উদ্দিন বিচারপতির হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় শিফা উদ্দিন বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন বিচারক হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা গ্রহণ করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম ফারুক ভুঁইয়া, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, রকিন রেজওয়ান হক, আব্দুল হাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন