https://www.prothomalony.com/
16657
north-america
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রঙ্কস আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে পদ্মা সেলুন চত্বরে এ আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত। যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ব্রঙ্কস আওয়ামী লীগের সহসভাপতি কবি আবু তাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, সহসভাপতি শ্যামল চন্দ্র চন্দ, খবির উদ্দিন ভূঁইয়া, মিয়া মোহাম্মদ দাউদ, রাজু মোবারক, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদুল বাকী, সাবেক ব্যাংকার মঞ্জুর চাকদার, সাবেক বন কর্মকর্তা রেজাউল করিম, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, সাবেক ভিপি সেলিম বাবুল, সাবেক জিএস ছোটন, সাবেক ছাত্রলীগ নেতা আজাদ খান, রেহান আহমদ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম দিদার, জামাল আহমদ, জহুরুল ইসলাম, তোফাজ্জল আলী, আবুল কাসেম, সাবেক ভিপি গোলাম রব্বানী বেলাল, কুয়েত আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, যুবলীগ নেতা মেহেদী কাবুল ও স্বপন পাটোয়ারীসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহাদ তালুকদার বাবুল। পরে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য দেন ব্রঙ্কস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহীদ চৌধুরী। এ সময় অনলাইনে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা কখনো সফল হবে না।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কোনো জাতির জীবনে স্বাধীনতার স্বাদ একবারই আসে, তাই এ অর্জনকে সব সময় সম্মান ও মর্যাদার সঙ্গে রক্ষা করতে হবে।
সভাপতির বক্তব্যে আব্দুল মুহিত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন