https://www.prothomalony.com/

16622

north-america

উত্তর আমেরিকা

ফিলাডেলফিয়ায় বাংলাদেশি নেতৃবৃন্দ ও আমেরিকান রাজনীতিবিদদের ঈদ আড্ডা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ০৪:৪০

ফিলাডেলফিয়ায় ঈদের আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ ও আমেরিকান রাজনীতিবিদদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়। রবিবার (২২ মার্চ) ঈদের তৃতীয় দিনে সমাজ সংগঠক মোহাম্মদ এনাম চৌধুরীর বাসভবনে আয়োজিত এ মিলনমেলায় মূলধারার রাজনীতিবিদ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক পরিচয়, ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে সম্প্রীতি ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। এতে স্টেট সিনেটর নিকিল সাভাল, শরীফ স্ট্রিট, স্টেট রিপ্রেজেন্টেটিভ তারিক খান ও রিক ক্রাজেভস্কি, সিটি কাউন্সিলওম্যান জেমি গথিয়ের, পেনসিলভেনিয়া গভর্নরের নীতি ও পরিকল্পনা বিষয়ক সেক্রেটারি আকবর হোসেন, সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ মুভিতা জনসন হারেল ও রন ওয়াটার্সসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন এপিপিএ (APIPA)-এর নির্বাহী পরিচালক মোহন শেশাদ্রি, ওয়েলকামিং সেন্টারের পরিচালক স্টেফানি সান, আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার অ্যাফেয়ার্স কমিশনের নির্বাহী পরিচালক রাজিন কারুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠক এবং তরুণ প্রজন্মের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তরুণ নেতৃত্বের এই উপস্থিতি ভবিষ্যতের জন্য এক আশাব্যঞ্জক বার্তা বহন করে।

এই আয়োজনটি শুধু ঈদের আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সম্প্রীতি এবং মূলধারার রাজনীতির সঙ্গে সংযোগকে আরও সুদৃঢ় করেছে। অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজক পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান রকমারি ও সুস্বাদু খাবারের আপ্যায়নের জন্য।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন