https://www.prothomalony.com/

16620

north-america

উত্তর আমেরিকা

প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র মহান স্বাধীনতা দিবস উদযাপন ২৮ মার্চ

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ ০৪:২০

  প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ আগামী ২৮ মার্চ (শনিবার) বিকাল ৫টায় মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি হাফিজুল হক এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু প্রবাসী বাংলাদেশি সমাজের সকল সদস্যবৃন্দ এবং শুভানুধ্যায়ীদের উষ্ণ অভিনন্দনের সঙ্গে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানিয়েছেন।

 অনুষ্ঠানে বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অর্জন ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে। আয়োজকদের পরিকল্পনায় রয়েছে দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা, মুক্তিযুদ্ধভিত্তিক গান ও নৃত্য, এবং প্রবাসী প্রজন্মের জন্য আলোচনা সভা। প্রধান আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ডঃ বিরূপাক্ষ পাল, অর্থনীতিবিদ ডঃ নজরুল ইসলাম, অধ্যাপক হোসাইন কবির, ডাঃ আনিসুর রহমান সিদ্দিকী এবং শিল্পী তাহমিনা শহিদ।

প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ বাংলাদেশের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি নিউইয়র্কে বিভিন্ন সভা-সমাবেশ ও আলোচনা মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের স্বাধীনতার আদর্শকে সমর্থন করে চলেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, “স্বাধীনতা দিবসের এ উৎসবে প্রবাসীরা বৃহত্তর উপস্থিতি দেখালে আমাদের ঐক্য এবং দেশপ্রেম আরও দৃঢ় হবে।”

গত বছরের মতো এবারও এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহের প্রত্যাশা করছেন ফোরাম নেতারা। প্রগ্রেসিভ ফোরাম আশাবাদ ব্যক্ত করেছে যে স্বাধীনতা দিবসের উদযাপন প্রবাসী সমাজে একতা ও গৌরবময় স্মৃতিচারণের মাধ্যমে বাংলাদেশের সোনার বাংলা গড়ার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে। সবাইকে সদস্য ও শুভানুধ্যায়ীদের উন্মুক্ত এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন