https://www.prothomalony.com/

16597

north-america

উত্তর আমেরিকা

রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ০২:২৫

পবিত্র রমজান মাস উপলক্ষে হবিগঞ্জে  শিশু, পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। সংগঠনটির উদ্যোগে মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে এসব ইফতার আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ সোমবার শহরের রাজনগর কবরস্থান এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে অসংখ্য অসহায় মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন পরিবেশবাদী নেতা তোফাজ্জল সোহেল, ব্যবসায়ী মহিবুর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে ১৩ মার্চ নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে প্রায় তিন শতাধিক মানুষের জন্য আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সাইদুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন ও মোশাহিদ মিয়াসহ অনেকে।

৯ মার্চ জেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু পরিবারে প্রায় শতাধিক অসহায় শিশুর জন্য আয়োজন করা হয় ইফতার। এতে অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান,  সহকারী পরিচালক মো: জালাল উদ্দিন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো: জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি ও পরিবেশবাদী নেতা তোফাজ্জল সোহেল উপস্থিত ছিলেন।

এ ছাড়া ৭ মার্চ হবিগঞ্জ আহসানিয়া মিশনে শিক্ষানবীশ হাফেজদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মাহফিল এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, জ্যেষ্ঠ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান নিয়ন ও পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল।

সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা বলেন, "রমজান মাসে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান। সেই লক্ষ্য থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন