https://www.prothomalony.com/

16594

north-america

উত্তর আমেরিকা

সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার ইফতার মাহফিল

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ০২:০৬

যুক্তরাষ্ট্রে প্রবাসী সিলেটিদের সংগঠন সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কের কুইন্সের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা প্রবাসে বসবাসরত সিলেটি কমিউনিটির মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসে বসবাস করলেও নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আর. সি টিটো, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহরাজ ফাহমি, সহ-সম্পাদক আতাউল হাকিম হাসান, সাংগঠনিক সম্পাদক তালহা রহমান, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, সাংস্কৃতিক সম্পাদক তানভীর চৌধুরী, সিনিয়র সদস্য দুলাল মিয়া এনাম, মামুন আহমেদসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং সবাই একসঙ্গে ইফতার করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন