https://www.prothomalony.com/

16589

north-america

উত্তর আমেরিকা

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ ০০:৩৩

পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ (রোববার) সন্ধ্যায় জ্যামাইকার আল আকসা পার্টি হলে এই মাহফিল আয়োজিত হয়। এতে দুই শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী যোগ দেন। সংগঠনের নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম জঙ্গী ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফসহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মাহফিল পরিচালনা করেন সোসাইটির বিদায়ী সভাপতি শামসুজ্জামান খান। মাহফিলে টাঙ্গাইলের বিশিষ্ট ব্যক্তির মধ্যে সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্যে আব্দুস সালাম, দেওয়ান আমিনুর রহমান, খন্দকার মাহবুব হোসেন, মোহাম্মদ হারুন অর রশীদ, শহীদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সৈয়দ ইমরুল আলম শাহেদ, মোহাম্মদ মজিবর রহমান, মোহাম্মদ আলী, মনোয়ারা আলম বেবী, নাসরিন আক্তার লাকি প্রমুখ সপরিবারে উপস্থিত ছিলেন।

এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে টাঙ্গাইলের কৃতি সন্তান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি ও ইংরেজী ম্যাগাজিন দ্যা নিউইয়র্ক এডিটোরিয়াল-এর প্রধান সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম সনি, হারুনুর রশীদ লিটন ছাড়াও কবি সালেহা ইসলাম, রাশিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন