https://www.prothomalony.com/
16574
north-america
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম কনভেনশন ২০২৬ উপলক্ষে কিক-অফ মিটিং আগামী ৩ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। স্থান: হলিডে ইন রিসোর্ট, বাই দ্য পার্ক, কিসিমি, ফ্লোরিডা।
এ মিটিংয়ে ফোবানা কনভেনশনের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি এবং লক্ষ্য-উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর, লেবার ডে উইকেন্ডে, বিশ্ববিখ্যাত পর্যটন নগরী অরল্যান্ডো, ফ্লোরিডায়।
এবারের আয়োজক সংগঠন বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা। সহকারী আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক. এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক।
ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান জাহিদ হোসেন, এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম, হোস্ট কমিটির প্রেসিডেন্ট শামীম আহমেদ, কনভেনার আনোয়ার হোসেন সেন্টু, মেম্বার সেক্রেটারি রাসেল মিয়া এবং চিফ কো-অর্ডিনেটর নাজিমুল্লাহ লিটন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবাইকে এই গুরুত্বপূর্ণ কিক-অফ মিটিংয়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
ফোবানা নেতৃবৃন্দ জানান, এ মিটিংয়ে সম্মেলনের সার্বিক পরিকল্পনার পাশাপাশি ৪০ বছরের ঐতিহ্য ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করা হবে, যাতে একটি সফল ও স্মরণীয় কনভেনশন আয়োজন করা যায়। তারা বলেন, চার দশকে ফোবানা শুধুমাত্র একটি সংগঠন নয়; এটি প্রবাসী জীবনের আশা, অনুপ্রেরণা ও পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।
এবারের কনভেনশনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে ফোবানার চার দশকের গৌরবময় যাত্রা উদযাপন করা হবে। দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায় ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আয়োজকরা জানান, ৪০তম ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকার পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।
কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে—৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে সাংস্কৃতিক পরিবেশনা, মূলধারায় কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন, এবং নারী অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ক সেমিনার।
আয়োজকরা আরও বলেন, ফোবানা আমাদের পরিচয় ও ভবিষ্যতের স্বপ্নের এক মঞ্চ, যেখানে আমরা একসাথে আমাদের ঐতিহ্য উদযাপন করি। এই কনভেনশন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিলনমেলা। পাশাপাশি এটি প্রবাসীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন