https://www.prothomalony.com/

16507

north-america

উত্তর আমেরিকা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়াচ্ছে গ্যাসের দাম, চাপে সাধারণ মানুষে

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ ১২:০৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ক্রমেই বাড়ছে। তথ্য অনুযায়ী, নিউইয়র্কে একটি গ্যালন সাধারণ গ্যাসের দাম গত মাসের তুলনায় প্রায় ৫০ সেন্ট বেশি। বর্তমানে নিউইয়র্কে গ্যাসের গড় দাম দাঁড়িয়েছে ৩.৫০ ডলার প্রতি গ্যালন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই মূল্যবৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। ওনাইডা কাউন্টির নেভি ভেটেরান ডেভিড বার্টলেট জুনিয়র বলেছেন, আমি আশা করি এই পরিস্থিতি দীর্ঘ সময় চলবে না।”
একইভাবে, একজন একক মা মিশেল কেলি বলেন, এত বেশি দাম হলে খাবারের সামগ্রী কেনা কঠিন হয়ে যাচ্ছে। যদি দাম আরও বাড়তে থাকে, পরিস্থিতি খুব কঠিন হবে।

গ্রামীণ এলাকায় বসবাসকারীদের জন্য এই মূল্যবৃদ্ধি বিশেষভাবে কষ্টদায়ক। ক্যামডনের শারি ওয়েলচ বলেন, আমরা সারা জীবন কাজ করেছি, কিন্তু এখন সবকিছুতেই বেশি খরচ দিতে হচ্ছে। মনে হচ্ছে কেউ চাইছে না মানুষ এই পৃথিবীতে এগোতে পারে।

বিশ্লেষকরা জানান, গ্যাসের দাম শুধু চলাচলের খরচই নয়, মুদ্রাস্ফীতি ও ঋণের ওপরও প্রভাব ফেলছে। বৌচি ফাইন্যান্সিয়াল গ্রুপের প্রধান রায়ান বৌচি বলেন, গ্যাসের দাম বাড়লে ঋণের সুদ ও অন্যান্য খরচেও প্রভাব পড়ে, যা সাধারণ মানুষের ওপর রিঁপল ইফেক্ট সৃষ্টি করে।

তবে বাজার বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, মুদি দোকানের সামগ্রীর দাম এখনও খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। মূল প্রভাব গ্যাস পাম্প ও বাজার প্রতিক্রিয়ার ওপর বেশি।

বার্টলেট জুনিয়র যোগ করেছেন, কঠিন পরিস্থিতি, তবে আমরা এর মধ্য দিয়ে পার হয়ে যাব। আশা করি সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন