https://www.prothomalony.com/

16403

north-america

উত্তর আমেরিকা

লন্ডনে চাঁদপুর জেলা সমিতির ইফতার মাহফিল

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ০৩:০৯

পবিত্র মাহে রমজান উপলক্ষে লন্ডনের চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেথনাল গ্রীনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান।

এতে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া এবং মেয়র লুৎফুর রহমানের কৌশলগত উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ জুবায়ের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান, সোলাইমান প্রধান, ইমরান রহমান, স্মৃতি আজাদ, সলিসিটর কামরুজ্জামান, সোহেল আহামেদ, আশিক চৌধুরী, ফারজানা ও ফজলে রাব্বি সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি লুৎফুর রহমান কমিউনিটিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটিই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। সমিতির সভাপতি জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চাঁদপুরবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্ত ভিত্তি তৈরি করাই সমিতির মূল লক্ষ্য।

সমাপনী বক্তব্যে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন। দারুল উম্মাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসনাত চৌধুরী দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে উপস্থিত অতিথিরা সুস্বাদু ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন