https://www.prothomalony.com/

16329

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে মহান শহিদ দিবস পালন  

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:২৮

যুক্তরাষ্ট্রের মিশিগানে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে মহান শহিদ দিবস  পালন করা হয়েছে। গত ২১শে ফেব্রুয়ারী ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে  সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। তারা মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন মৃত্তিকা সরকার। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, একুশের চেতনা এবং প্রবাসে বাংলা ভাষা চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।

কমিউনিটি ও সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় ডাঃ সুলতানা গজনভীকে। তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মৃদুল কান্তি সরকার।

এছাড়া গত বছরের  মিশিগান বইমেলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে সার্টিফিকেট ও স্যুভেনির বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকদের মধ্যে সার্টিফিকেট ও স্যুভেনির গ্রহণ করেন মৃদুল কান্তি সরকার, চিন্ময় আচার্য্য, পূর্ণেন্দু চক্রবর্তী অপু, কমলেন্দু পাল, সৌরভ সরকার, শামীম শহীদ, মৌসুমী চক্রবর্তী, মৌসুমী দত্ত,  রাজর্ষি চৌধুরী গৌরব, তন্ময় আচার্য্য অন্তু, অমিতা মৃধা ও মৃত্তিকা সরকার। দ্বিতীয় পর্বে ছিল  সাংস্কৃতিক অনুষ্ঠান,  এতে ছিল নাটিকা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, একক ও দ্বৈত নৃত্য, লালনগীতি, ভায়োলিন পরিবেশনা এবং এতে ছিল শিশু কিশোরদের অংশগ্রহণ।

মৌসুমী চক্রবর্তীর গ্রন্থনায় মঞ্চস্থ নাটিকায় অভিনয় করেন সংগীতা পাল ও শিশুশিল্পীরা। নেপথ্য কণ্ঠে ছিলেন অনন্ত সাইফ ও পপি দাস। নটরাজ শিল্পীগোষ্ঠীর অজিত দাস, দীপক দে, রতন হাওলাদার, প্রতিভা কোপালি, গৌরি আচার্য্য বেবী, রাজশ্রী শর্মা, নীলিমা রায়, সংগীতা পাল, সুস্মিতা চৌধুরী ও চিনু মৃধা সমবেত কণ্ঠে জাতীয় সংগীতসহ একাধিক দেশাত্মবোধক গান পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন শাহীন ইসলাম, সাইফ সিদ্দিকী, পপি দাস, লিসা জামান, রূপা ভট্টাচার্য ও তন্ময় আচার্য্য। তাদের কণ্ঠে একুশের কবিতা ও চেতনার উচ্চারণ অনুষ্ঠানকে করে তোলে আরও অর্থবহ ও স্মরণীয়। দ্বৈত নৃত্যে দর্শকদের মুগ্ধ করেন মাহিকা সরকার ও স্পৃহা দাস। বাংলা স্কুল অব মিউজিক-এর শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সংগীত পরিবেশন করেন লাকি পাল, শ্রেয়শী রায়, প্রজিতা বিশ্বাস, প্রমিতা বিশ্বাস, পুষ্মিতা বিশ্বাস, সুহানি দাস, দেবর্ষি রায় ও অদিতি রায়। তবলায় ছিলেন প্রণবিন্দু বিশ্বাস।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন