https://www.prothomalony.com/
16326
north-america
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২:৫৫
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন কোর্টগুলোতে ব্যাপক সংস্কারের কাজ শুরু করেছেন। এর মধ্যে ৩.৬ মিলিয়ন পেন্ডিং কেস দ্রুত নিষ্পত্তি করার জন্য নতুন ‘ডিপোর্টেশন জাজ’ নিয়োগ এবং কোর্টের কাঠামো পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, ট্রাম্প ২০২৫ সালে অভিবাসন কোর্টের ৫৫ জন বিচারক বরখাস্ত করেছেন। আর ৮০ জন স্বেচ্ছায় অবসর নিয়েছেন। নতুন প্রধান অভিবাসন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেরেন মারগোলিন। যিনি ২০২৪ সালে অবসর গ্রহণ করেছিলেন। মারগোলিনের লক্ষ্য পেন্ডিং কেস দ্রুত নিষ্পত্তি করা এবং অ্যাপিল প্রক্রিয়াকে সীমিত করে আরও দ্রুত নির্বাসন নিশ্চিত করা।
তথ্য অনুযায়ী, ট্রাম্পের পদার্পণের পর থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত অভিবাসন কেসের পেন্ডিং সংখ্যা প্রায় ৩ লাখ ৪১ হাজার ৬ কেস কমেছে। মারগোলিন সম্প্রতি আরও ৫০ জন সাময়িক মিলিটারি অ্যাটর্নি নিয়োগ করেছেন, এবং ফেব্রুয়ারির শেষ থেকে প্রথম ব্যাচ কাজ শুরু করবে।
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক সংখ্যার চেয়ে অনেক বেশি অনুপ্রবেশকারী আছে, এবং বর্তমান কাঠামোর মধ্যে ৩.৬ মিলিয়নেরও বেশি কেস মোকাবিলা করা কঠিন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন