https://www.prothomalony.com/

16280

north-america

উত্তর আমেরিকা

মসজিদ মিশন সেন্টারের নতুন কার্যকরী কমিটির শপথ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪:৪৪

যুক্তরাষ্ট্রে মসজিদ মিশন সেন্টারে ২০২৬–২৭ কার্যকরী কমিটির  শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি মসজিদ মিশন সেন্টারের ৫টি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মির্জা মশিউর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. আবু তাহের ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন মো. জহাঙ্গীর আলম।

এ সময় নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়।

তারা হলেন— আব্দুল মতিন, মো. বাকীবিল্লা, তৌফিকুল ইসলাম, জাবেদ নেওয়াজ,  সালা উদ্দিন তালুকদার,  সাইদুর রহমান, মো. জে আলম, নাজিমুল হক, দেওয়ান মেহেরান রাজা চৌধুরী, আব্দুল আলিম, আবু কামাল শাকিল, রেজাউর রহমান তুহিন এবং মো. সায়েম।

শপথ অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং মসজিদ মিশন সেন্টারের ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।

দোয়ার মাধ্যমে শপথ অনুষ্ঠান ও সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন