https://www.prothomalony.com/

16257

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন নিয়ে আইএসডি’র উদ্বেগ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ০১:২৪

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক Institute for Strategic Dialogue (আইএসডি) বাংলাদেশের ১৩তম সংসদীয় নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে পুনরায় মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, অন্তর্ভুক্তিমূলকতা ও স্বচ্ছতা ছাড়া কোনো নির্বাচনকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক বলা যায় না।

আইএসডি অভিযোগ করেছে, বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধকরণ, ভোট কারচুপি ও নির্বাচনী অনিয়মের বিভিন্ন প্রতিবেদন জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে। সংস্থাটি নিরপেক্ষ কেয়ারটেকার প্রশাসনের অধীনে নতুন নির্বাচন, নির্বাচনী অনিয়মের স্বাধীন ও আন্তর্জাতিক মানের তদন্ত, রাজনৈতিক দলগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং আটক রাজনৈতিক নেতা, সাংবাদিক ও পেশাজীবীদের মুক্তির আহ্বান জানিয়েছে। পাশাপাশি তৎকালীন সরকারের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের স্বচ্ছ তদন্তের কথাও উল্লেখ করা হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক শায়লা আহমেদ বিবৃতিতে বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে রয়েছে এবং নাগরিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করা এখন জরুরি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন