https://www.prothomalony.com/
16237
north-america
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:০৫
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এক বিবাহিত স্কুল সেক্রেটারির বিরুদ্ধে দুই শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ওই নারীর স্বামী তাকে এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন।
৩১ বছর বয়সী অ্যালিসিয়া হিউজ ইউনিয়ন সিটির র্যান্ডলফ ইস্টার্ন স্কুল করপোরেশনে সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। গত সপ্তাহান্তে গার্হস্থ্য সহিংসতার অভিযোগে পুলিশ কল পায়। তদন্তে জানা যায়, স্বামী একজন ১৮ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে হিউজকে দেখতে পেয়ে মুখোমুখি হন। পরে সেখানে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে র্যান্ডলফ কাউন্টি শেরিফ দপ্তর তদন্ত চালাচ্ছে।
পুলিশি অনুসন্ধানে আরও উঠে আসে, হিউজের সঙ্গে ১৭ বছর বয়সী আরেক শিক্ষার্থীরও অনৈতিক সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, তাদের মধ্যে অন্তত পাঁচবার শারীরিক সম্পর্ক হয়েছে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপ্রাপ্তবয়স্ককে প্রলুব্ধ করার অভিযোগে পাঁচটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
১৮ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের ঘটনায় তার বিরুদ্ধে আলাদা কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। স্বামীর পরিচয় প্রকাশ করা হয়নি এবং তার বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা হবে কি না, সেটিও নিশ্চিত করা হয়নি।
র্যান্ডলফ ইস্টার্ন স্কুল করপোরেশনের সুপারিনটেনডেন্ট নিল অ্যাডামস জানান, হিউজকে শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করবেন না। শিক্ষার্থীদের গোপনীয়তা ও চলমান তদন্তের স্বার্থে কর্তৃপক্ষ সংযত অবস্থান নিয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তারের পর হিউজকে র্যান্ডলফ কাউন্টি জেলে নেওয়া হয়েছে। ২৫ হাজার ডলারের নগদ জামিনে তাকে আটক রাখা হয়েছে। ঘটনাটি স্থানীয় শিক্ষা ব্যবস্থায় আলোড়ন সৃষ্টি করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশে বিরত রয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন