https://www.prothomalony.com/
16107
north-america
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ০৬:০০
যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) ও ট্রেজারি ডিপার্টমেন্টের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন ট্রাম্প অর্গানাইজেশন, ট্রাম্প ও তার দুই ছেলে। বৃহস্পতিবার দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, সংস্থাগুলো কর তথ্য অননুমোদিতভাবে প্রকাশের কারছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, সরকারি সংস্থাগুলো গোপন কর রিটার্ন ও সংশ্লিষ্ট তথ্য সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়েছে। এর ফলে তারা সুনাম ও আর্থিক ক্ষতি, জনসমক্ষে লজ্জা এবং ব্যবসায়িক সুনামের অবমূল্যায়নের শিকার হয়েছেন।
এই ঘটনায় জড়িত সাবকন্ট্রাক্টর চার্লস লিটলজন ২০২৩ সালে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি ট্রাম্পসহ দেশের শীর্ষ ধনী ব্যক্তিদের গোপন কর তথ্য চুরি করে সংবাদমাধ্যমে ফাঁস করেছিলেন। তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক ফেডারেল বিচারক এটিকে ‘আমাদের সংবিধানিক গণতন্ত্রের উপর আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছিলেন।
এ বিষয়ে আইআরএস ও ট্রেজারি ডিপার্টমেন্ট এখনও কোনো মন্তব্য প্রদান করেনি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন