https://www.prothomalony.com/
16089
north-america
দেশের জাতীয় নির্বাচনের তোড়জোড়ে বহু প্রবাসী দেশে ফিরেছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে উত্তর আমেরিকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এবারে দেশে গিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম কানাডা প্রবাসী যুবদল নেতা আলী হোসেন।

প্রায় এক মাস আগে প্রবাসের কাজকর্ম সাময়িকভাবে রেখে দেশে যান আলী হোসেন। বর্তমানে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি নির্বাচনি এলাকায় ঘুরে ঘুরে প্রচারণায় যুক্ত রয়েছেন। দেশ থেকে প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপে তিনি জানান, ঢাকা-১৭ আসনে দলীয় প্রধান তারেক রহমানের আসন এবং ঢাকা-১৪ আসনে প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাপক গণসংযোগে সক্রিয়ভাবে কাজ করছেন।

আবেগঘন কণ্ঠে আলী হোসেন বলেন, একজন প্রবাসী হিসেবে দেশের কাছে তাঁদের ব্যক্তিগত কোনো চাওয়া নেই। তাঁর ভাষায়, নির্বাচন যদি গণতন্ত্রের অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেয়, তাহলেই তাঁর এই প্রচেষ্টা সার্থক হবে। তিনি আরও জানান, যেসব প্রার্থীর পক্ষে তিনি কাজ করছেন, তাঁদের প্রতি এলাকাবাসীর সাড়া অত্যন্ত ইতিবাচক এবং ব্যাপক ভোটের ব্যবধানে জাতীয়তাবাদী প্রার্থীদের বিজয় নিশ্চিত বলেই তাঁর বিশ্বাস। তবে একই সঙ্গে নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলের ষড়যন্ত্র ও অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রবাসী এই সংগঠক।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন