https://www.prothomalony.com/
16017
north-america
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এসএসসি–৯১ ব্যাচের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ওয়েস্ট পাম বীচের ডায়ার পার্কে এ আয়োজন করা হয়।
বনভোজনে অংশগ্রহণ করেন এসএসসি–৯১ ব্যাচের শিক্ষার্থীরা ও তাদের পরিবার–পরিজনের সদস্যরা। দিনব্যাপী এই আয়োজনে আড্ডা, খেলাধুলা, গান ও স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ।



অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন রনিত। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সোহাগ উদ্দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পুরোনো স্মৃতি ভাগাভাগি করেন।
বনভোজনে সকালের নাশতা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পর বন্ধুদের একত্র করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার পরিবেশ তৈরিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিল, লীনা, শিউলি, ফাহিমা, আসাদ, অসীম, আলম, সোহাগ, নূর, রিপন, জাকির, রকিব ও রাসেলসহ অন্যরা।
বনভোজন শেষে আগামী বছর আবার মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন