https://www.prothomalony.com/

16016

north-america

উত্তর আমেরিকা

কুয়েতে ইয়ুথ ফেস্টিভ্যাল ও বিজয় দিবস কাপ জিতল আইআইওয়াই স্পোর্টিং ক্লাব

প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬ ০৪:৩৫

কুয়েতে বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আইআইওয়াই স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েতের আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস, কুয়েতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যান্ড বিজয় দিবস কাপ–২০২৫ টুর্নামেন্টের ফাইনালে তারা জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

রোববার (১৮ জানুয়ারি) কুয়েত ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করে আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি তোলে ১২১ রান। জবাবে ১২২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭৯ রান। এতে ৪২ রানের ব্যবধানে জয় পায় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য আইআইওয়াই স্পোর্টিং ক্লাবের নাহিদকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

এই টুর্নামেন্টে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ১০টি দল অংশ নেয়। প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা জাগ্রত করতেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ অতিথিরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন