https://www.prothomalony.com/
15994
north-america
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬ ০১:২৮
প্রবল ইচ্ছাশক্তি ও অটুট সংকল্প থাকলে যে কোনো বয়সেই নতুন করে শুরু করা যায়, এই সত্যকে আবারও প্রমাণ করলেন কুয়েতপ্রবাসী মোহাম্মদ হেবজু মিয়া। দীর্ঘ ১৫ বছর ধরে বিদেশের মাটিতে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা কঠোর পরিশ্রম ও প্রতিকূল বাস্তবতার সঙ্গে লড়াই করেও থেমে যাননি তিনি। কর্মব্যস্ত এই জীবনের মাঝেই সম্প্রতি তিনি কুয়েতের বিআইএমএস কলেজ থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি অর্জন করেছেন।
হেবজু মিয়া বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং যমুনা টেলিভিশনের কুয়েত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুমুখী এই দায়িত্বের মাঝেও শিক্ষাজীবন চালিয়ে যাওয়াকে তিনি দেখেছেন আত্মউন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে।

গত ৯ জানুয়ারি কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
করোনা মহামারির সময় ২০১৯ সালে যখন বিশ্ব কার্যত স্থবির হয়ে পড়েছিল, তখনই অনলাইন শিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা শুরু করার সাহসী সিদ্ধান্ত নেন হেবজু মিয়া। সীমিত সময়, কাজের চাপ ও প্রবাসজীবনের নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন