https://www.prothomalony.com/
15960
north-america
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কের মধ্যেই কুয়েতেও শতাধিক পোস্টাল ব্যালট পাওয়ার অভিযোগ উঠেছে। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি অংশের দাবি, কিছু ব্যক্তি এসব ব্যালট নিজেদের মধ্যে বণ্টন করে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।
প্রবাসীদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক বলে পরিচিত কয়েকজন ব্যক্তি তাদের নিজস্ব ঠিকানায় পোস্টাল ব্যালট সংগ্রহ করেন। পরে তারা ভোটারদের সঙ্গে যোগাযোগ করে আগাম নির্দিষ্ট মার্কায় সিল মেরে ব্যালট নিজেদের জিম্মায় রেখে দিতে চাপ দিচ্ছেন।
অভিযোগকারীরা জানান, ভোটারদের বলা হচ্ছে এখনই ব্যালটে সিল দিয়ে সেটি তাদের কাছে রেখে দিতে হবে। এরপর ২১ জানুয়ারির পর নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বারকোড স্ক্যানের মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রবাসীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রবাসী শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে কোনো গোষ্ঠী যাতে ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন