https://www.prothomalony.com/
15895
north-america
প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ০৯:৩৭
নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয় এবং মিনেসোটা রাজ্যের চাইল্ড কেয়ার ও অন্যান্য সামাজিক সহায়তা তহবিল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নোংরা রাজনীতিতে লাগাম টেনেছে ফেডারেল আদালত। এসব তহবিল বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো ‘বৈধ কারণ’ না থাকায় তহবিল অস্থায়ীভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফেডালে বিচারক অরুণ সুব্রামানিয়ান। এই সংক্রান্ত আরও বিতর্ক বা শুনানি না হওয়া পর্যন্ত এই তহবিল স্থগিত করা যাবে না বলে শুক্রবার আদালতের আদেশে তিনি উল্লেখ করেন। এ
র আগে, গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন ৫ রাজ্যে বছরে ১০ বিলিয়ন ডলারের তহবিলে স্থগিতাদেশ দেয়। পরে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমরা এই আইনবিরুদ্ধ পদক্ষেপের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালাবো। এটি শুধুমাত্র রাজনৈতিকভাবে বিরোধী রাজ্যগুলিকে শাস্তি দেওয়ার চেষ্টা।
মামলার শুনানিতে অংশ নেওয়া নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের আইনজীবী জেসিকা রানুচি বলেন, যদি শিশু যত্ন তহবিল বন্ধ থাকে, তবে সরাসরি প্রভাব পড়বে পরিবার ও প্রদানকারীর ওপর। এই প্রোগ্রামগুলোর ওপর নির্ভর করে হাজার হাজার পরিবার প্রতিদিনের জীবন যাপন করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস’র সাধারণ উপদেষ্টা মাইক স্টুয়ার্ট সামাজিক মাধ্যমে লিখেছেন, আমরা এই পদক্ষেপে স্থির রয়েছি, কারণ এটি আমেরিকান করদাতাদের সুরক্ষার জন্য জরুরি। তবে পাঁচটি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, সরকারের কোনো প্রমাণ নেই।
যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানিয়েছে, কিছু রাজ্য অবৈধভাবে সুবিধা দিচ্ছে, এমন অভিযোগে তারা তহবিল স্থগিত করেছে । তবে তারা কোনো প্রমাণ দেখায়নি এবং কেন শুধু এই পাঁচটি রাজ্যকে লক্ষ্য করা হয়েছে তা ব্যাখ্যা করেনি।
জানা গেছে, এই তহবিলের আওতায় রয়েছে চাইল্ড কেয়ার, দরিদ্র পরিবারে নগদ সহায়তা, কর্মসংস্থান প্রশিক্ষণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক সেবা। নিউইয়র্কে এই তহবিল ২ লাখ দরিদ্র পরিবারের নগদ সহায়তা, ৬৩৮ মিলিয়ন ডলার শিশু যত্নের জন্য, এবং ৯৩ মিলিয়ন ডলার ফস্টার কেয়ার ও অন্যান্য সামাজিক সেবার জন্য বরাদ্দ করা হয়।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, এটি একেবারেই রাজনৈতিক শাস্তি প্রদানের প্রচেষ্টা। এমন পদক্ষেপের মাধ্যমে সাধারণ জনগণই ভোগে, বিশেষ করে শিশু ও দরিদ্র পরিবারের মানুষরা।
নিউইয়র্ক গভর্নর ক্যাথি হকুল বলেন, আমরা আদালতে ইতিমধ্যেই সফল হয়েছি। প্রতিটি পদক্ষেপের আগে আমাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে হয়, কিন্তু এটাই ট্রাম্প প্রশাসনের বাস্তবতা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন