https://www.prothomalony.com/

15883

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ০১:৪৫

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের শীতবস্ত্র বিতরণ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে গৃহহীন ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত ৬ জানুয়ারি বিকেলে আটলান্টিক সিটির বিভিন্ন এলাকার গৃহহীন ও নিম্নআয়ের মানুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা জানান, একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসা জরুরি।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। নতুন বছরের যাত্রা এই মানবিক উদ্যোগের মাধ্যমেই শুরু করার কথাও জানান তারা।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্লাবের কর্মকর্তাবৃন্দ—আলী চৌধুরী তাননু, কাজল বাড়ৈ, জয়দেব কর্মকার, আরিফ মাহমুদ লিমন, মনির হোসেন, শাহরু রাজা চৌধুরী, আনিসুর রহমান, এম আই কায়সার, মামুন ইসলাম, হেলাল হাসান, সামিউল গওহর, সোহেল আহমেদ, আসিফ আনোয়ার, শহীদুল ইসলাম, বাদল বাড়ৈ, অপরাজিতা সরকার, আকাশসহ আরও অনেকে।

বেঙ্গল ক্লাবের এই মানবিক উদ্যোগ প্রবাসী কমিউনিটিতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন