https://www.prothomalony.com/

15870

north-america

উত্তর আমেরিকা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্পেনে দোয়া মাহফিল

প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬ ১২:৫৭


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্পেনের মাদ্রিদ মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জানুয়ারি রাতে মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সোহেল আহমেদ সামসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জসীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ও প্রধান বক্তা ছিলেন স্পেন বিএনপির  সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন স্পেন বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া ও ইউনুস আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্পেন বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আকবর শেঠ, ছানুর মিয়া ছাদ, মাহফুজুল্লাহ খোকন, ইউসুফ আলী, স্পেন যুবদল নেতা মানিক বেপারীও শাহ আলম।

মহানগর বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক দীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ, সহ-সাধারণ সম্পাদক সাইদ মিয়া, বিএনপি নেতা শাফিন মজুমদার, জাসাস নেতা বিপ্লব খান প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আকিল রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মনির আহমেদ। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ছিল সততা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে বিশ্বাস। তারা বলেন, বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন অবিস্মরণীয় নেতা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন