https://www.prothomalony.com/
15702
north-america
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৭
বিইএসএএফের বার্ষিক সাধারণ সভায় নিজস্ব ভবন কেনার সিদ্ধান্ত
বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার (বেসাপ) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের জন্য নিজস্ব ভবন কেনার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
রোববার (২১ ডিসেম্বর) ফিলাডেলফিয়ার উন্দাল রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান মারুফের সঞ্চালনায় সহসভাপতি মো. ফারুক মিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি উপদেষ্টা ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন। সাধারণ সম্পাদক আবেদীন জয়নাল সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ সোহাদ রব চৌধুরী আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
বিবিধ আলোচনায় সংগঠনের স্থায়ী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিজস্ব ভবন কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সভায় উপস্থিত সদস্যরা তাৎক্ষণিকভাবে ৭০ হাজার মার্কিন ডলারের আশ্বাস দেন। বিদ্যমান তহবিলসহ সংগঠনের মোট তহবিল দাঁড়ায় ১ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার। দ্রুত ভবন ক্রয় কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন