https://www.prothomalony.com/
15697
north-america
আটলান্টায় বৃহত্তর নোয়াখালী সোসাইটির আত্মপ্রকাশ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীর মানুষের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে 'বৃহত্তর নোয়াখালী সোসাইটি জর্জিয়া'। রোববার (২১ ডিসেম্বর) স্থানীয় বুফর্ড হাইওয়ের দেশী স্ট্রিট রেস্টুরেন্টে এক আয়োজনের মাধ্যমে সোসাইটির আত্মপ্রকাশ করে। পরে সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আটলান্টায় বসবাসরত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিন উদ্দিন দুলাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন জসিম উদ্দিন, শাকুর মিন্টু, মোস্তাফা কামাল মাহমুদ, স্বপন, ওমর ফারুক, হান্নান চৌধুরী, আমীর হোসেন, কাজী ফজলু, এস. এ. আবেদীন সুমন, রাসেল খান, সম্রাট, আব্দুর রাজ্জাক, নূর ভূঁইয়া, নাসির উদ্দিন কাউন্সিলর, তিশাসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বৃহত্তর নোয়াখালীর সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে আটলান্টায় বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, প্রবাসে থেকেও শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রেখে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নবগঠিত বৃহত্তর নোয়াখালী সোসাইটি জর্জিয়া ভবিষ্যতে বৃহত্তর নোয়াখালীর মানুষের কল্যাণের পাশাপাশি দেশ ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আগামী ৩১ ডিসেম্বর নববর্ষ উদযাপনের লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। আলোচনা ও আনুষ্ঠানিকতা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন