https://www.prothomalony.com/

15661

north-america

উত্তর আমেরিকা

ব্ল্যাকস্টোনস সলিসিটর্স'র নেটওয়ার্কিং ইভেন্টে প্রাজ্ঞবান ব্যক্তিত্বদের মিলনমেলা

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ ০২:৩১

এক বর্ণাঢ্য নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করেছে সুনামধন্য ল ফার্ম ব্ল্যাকস্টোনস সলিসিটর্স। গত ১১ ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত পেশাজীবী, বিশিষ্ট একাডেমিক, বিচারপতি, গবেষক এবং কমিউনিটি নেতৃবর্গের এক অনন্য সমাবেশে রূপ নেয়। 


পূর্ব লন্ডনে অবস্থিত ব্ল্যাকস্টোনস সলিসিটর্সের অফিসে মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল জ্ঞান, অভিজ্ঞতা, পেশাগত মতবিনিময় এবং কমিউনিটি সংযোগ আরও সুদৃঢ় করার একটি কার্যকরী প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে অংশ নেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম. ইমান আলী, জজ এম. বেলায়েত হুসাইন, জজ নজরুল খসরু, বিশিষ্ট চিন্তাবিদ ড. এম. আব্দুল বারী, গবেষক ড. জামিল শরীফ, কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুক, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ড. আখতারুজ্জামান, শেখ আনিস, অ্যাকাউন্ট্যান্ট মুহিত উদ্দিন, জলাল উদ্দিনসহ আরও বহু অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তিত্ব।

অতিথিরা সমাজসেবামূলক কাজ, কমিউনিটি ডেভেলপমেন্ট, আইনি সেবা, শিক্ষাক্ষেত্র এবং সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ নিয়ে অনানুষ্ঠানিক আলাপ ও মতবিনিময় করেন। তাদের অভিজ্ঞতার আলোচনায় পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে পরিপূর্ণ।

ব্ল্যাকস্টোনস সলিসিটর্স-এর প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ খালেদ নূর সকল অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আয়োজনটি সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো পেশাজীবীদের মাঝে একটি দৃঢ় নেটওয়ার্ক তৈরি করা, যাতে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরকে আরও সমৃদ্ধ করতে পারি। 


 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন