https://www.prothomalony.com/

15650

north-america

উত্তর আমেরিকা

চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদ গঠিত

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৩৬

চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদ গঠিত

প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের সুনির্দিষ্ট ধারা অনুযায়ী কার্যকরী কমিটির সিদ্ধান্তে এই দুটি পরিষদ গঠন করা হয়।

রোববার ব্রুকলিনের চট্টগ্রাম সমিতির ভবনে অনুষ্ঠিত এক সভায় দুইটি পরিষদ গঠন করা হয়।

নবগঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন আলহাজ শামসুল আলম চৌধুরী এবং কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামাল হোসেন মিঠু। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ইতিমধ্যে মনোনীত সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

ঘোষিত ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন,  মুনির আহমেদ, এনাম চৌধুরী, সৈয়দ মোশাররাফ হোসেন বাবর, মোহাম্মদ শাহজাহান, সাঈদ মুরশেদ রেজবী চৌধুরী, আবুল কাশেম, মিজানুর রহমান জাহাঙ্গীর, তারিকুল হায়দার চৌধুরী ও আবু তালেব চৌধুরী চান্দু। 

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন,   সরোয়ার হোসেন, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জাকির, মোহাম্মদ মুজিবর রহমান, মতিউর রহমান চৌধুরী, আবুল কালাম (কানেকটিকাট), মোহাম্মদ শাহজাহান (নিউজার্সি) ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (নিউজার্সি)।

কার্যকরী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত ট্রাস্টি ও উপদেষ্টাদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, নির্বাচিত নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ভবিষ্যৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন