https://www.prothomalony.com/
15613
north-america
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৬:৫২
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক. এর ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্য অ্যাডভোকেট লোকমান আহমেদ ও অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন।
এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে তারা নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিনসহ সব বিজয়ীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক. যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন। আইন পেশার উন্নয়ন, পেশাগত ঐক্য এবং কমিউনিটির কল্যাণে সংগঠনটি দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে।
তারা আশা প্রকাশ করেন, ২০২৬–২০২৭ মেয়াদে সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটি স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, নবগঠিত কমিটির ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক. ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আইনজীবী সমাজের মর্যাদা আরও সুদৃঢ় হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন