https://www.prothomalony.com/
15590
north-america
ফিলাডেলফিয়ায় ট্যাক্সি ইউনিয়নের বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের উৎসাহী উপস্থিতি নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে। গত ৯ ডিসেম্বর সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রজুড়ে ট্যাক্সিচালকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
এতে নির্বাচিতরা হলেন—সভাপতি মহবুব উদ্দিন (পি৬৪), সহসভাপতি পরমজিত সিং পাম্মাল (পি৭৩৭),
সাধারণ সম্পাদক আবদুল বিশ্বাস (পি৯২৭), কোষাধ্যক্ষ কিমবা কাল্লু (পি১৫৮৬), প্রবক্তা: কাউছার আহমেদ (পি১৩১০)
সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি ট্যাক্সিচালকদের অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখবে। এছাড়াও তারা আশা করছেন, ইউনিয়নের মধ্যে সহযোগিতা, ঐক্য এবং সমঝোতার পরিবেশ আরও শক্তিশালী হবে।
নির্বাচন কমিশনের স্বচ্ছ ও সময়মতো কাজের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। স্বেচ্ছাসেবীদের অবদানও প্রশংসিত হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন