https://www.prothomalony.com/

15567

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে তুষারপাতে ফ্লাইট বাতিলের হিড়িক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৩

যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বড় অংশে ভারী তুষারপাত চলায় দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। অনেক জায়গায় ফ্লাইট বাতিল ও দেরি হচ্ছে। রকি পর্বত অঞ্চল ও নর্দার্ন প্লেইনসে সবচেয়ে বেশি শীত ও তুষারপাত দেখা যাচ্ছে। শনিবার রাত থেকে এই তুষারঝড় গ্রেট লেকস হয়ে শিকাগোসহ বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।

রোববার ওহাইও থেকে নিউইয়র্ক পর্যন্ত তুষার ও বৃষ্টি অব্যাহত ছিল। বেশিরভাগ এলাকায় ২-৫ ইঞ্চি তুষার পড়েছে, আইওয়ার কিছু স্থানে ৮ ইঞ্চি পর্যন্ত জমেছে। এই আবহাওয়া সোমবার সকালেই দুর্বল হয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। রোববার সকালে কিছু এলাকায় তুষারপাতের পরিমাণ ছিল- সাউথ ডাকোটা (ক্যানটন) : ৯.৪ ইঞ্চি, আইওয়া (এমস) : ৮ ইঞ্চি, ইলিনয় (রকফোর্ড) : ৫.৭ ইঞ্চি, শিকাগো ওহেয়ার এলাকা : ৪ ইঞ্চি।

শিকাগোতে মানুষজন সকালেই গাড়ি ও রাস্তা থেকে তুষার পরিষ্কার করতে দেখা গেছে। অনেক বাসিন্দা বলেন, এ বছরের তুষারপাতই সবচেয়ে ভারী মনে হচ্ছে। ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, মার্কিন সময় রোববার দুপুর পর্যন্ত ৭ হাজারের বেশি ফ্লাইট দেরি এবং ৫৯০টির মতো ফ্লাইট বাতিল হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন