https://www.prothomalony.com/
15523
north-america
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৩০
শহীদ শামসুজ্জোহা স্মৃতি ফাউন্ডেশনের ইদ্যোগে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানে যুক্তরাষ্ট্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইনক ফান্ডরেইজিং ও থ্যাংক্সগিভিং অনুষ্ঠান আয়োজন করেছে। বুধবার (২৬ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফতেনুর আলম বাবু। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারী ও সাহিত্য সম্পাদক শাহীন কেয়া।
শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ, এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু, সাইদুর রহমান ডন, অ্যাডভোকেট শাহ বখতিয়ার হোসেন, আহসানউল্লাহ ফিলিপ, আকলিমা রানা চৌধুরীসহ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা।
স্বাগত বক্তব্য দেন নিলুফার জেরীন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রশান্ত মল্লিক অয়ন, সৈয়দ আব্দুর রহিম দুদু, সাইদুর রহমান ডন, আহসানউল্লাহ ফিলিপ, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, একেএম মনিরুল হক রাহুল, শাহ শফি আনসারী, মো. আসাদুজ্জামান, মনিরুজ্জামান টুটুল ও মো. ইস্রাফিল। বক্তারা ফান্ডরেইজিং আরও বিস্তৃত করার পরিকল্পনা ও বৃত্তির সুষ্ঠু বণ্টন নিয়ে মতামত দেন। যারা উপস্থিত হতে পারেননি, তারাও অ্যাসোসিয়েশনের জেল অ্যাকাউন্টে ডোনেশন পাঠিয়ে অংশ নিতে পারবেন বলে জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের বিশেষ অবদান রাখায় উপদেষ্টা সৈয়দ আব্দুর রহিম দুদু ও সাইদুর রহমান ডনকে সম্মাননা প্রদান করা হয়। শেষে সভাপতি ফতেনুর আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ফান্ডরেইজিং কার্যক্রম নিয়মিত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের সমাপ্তি হয় থ্যাংক্সগিভিং ডিনারে টার্কি ও অন্যান্য খাবার পরিবেশনের মাধ্যমে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন