https://www.prothomalony.com/

15522

north-america

উত্তর আমেরিকা

নরসিংদী সরকারি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৩:২৫

নরসিংদী সরকারি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন ইনকের ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় আলহাজ্ব ফিরোজ আহমেদ সভাপতি এবং খন্দকার সুমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বি এম মাসুদ। মোট ২৫ সদস্যের কমিটিকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসহাক খোকা।

রোববার (২৩ নভেম্বর) এস্টোরিয়ার হেলো বাংলাদেশ রেস্টুরেন্টে নবনির্বাচিত কমিটির সদস্যদের উপস্থিত সাবেক ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মাহবুবুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার আগে সংগঠনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি ইকবাল এ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক সম্পাদক খন্দকার সুমন গত কমিটির আর্থিক হিসাব উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান চুন্নু, কো-চেয়ারম্যান আজহারুল ইসহাক খোকা, সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিনসহ সংগঠনের উপদেষ্টা, কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক খন্দকার সুমন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সহযোগিতা অব্যাহত থাকলে তারা এলামনাই অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, দায়বদ্ধ ও নিরপেক্ষভাবে পরিচালনা করবেন।

অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয়। আগামী ৫ এপ্রিল ২০২৬ গুলশান টেরেসে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন