https://www.prothomalony.com/
15418
north-america
যুক্তরাষ্ট্র ২০২৬ সালের শুরু থেকে থেকে বিভিন্ন ইমিগ্রেশন ও সীমান্ত সম্পর্কিত ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আনুষ্ঠানিকভাবে এইচআর–১ আইনের আওতায় প্রতিবছর মুদ্রাস্ফীতির ভিত্তিতে এসব ফি সমন্বয় করা বাধ্যতামূলক। এ কারণে আগামী বছর থেকে ইলেকট্রনিক ভিসা আপডেট সিস্টেম (ইভাস), ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (এস্টা) এবং যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে প্রবেশের জন্য ব্যবহৃত প্যারোল সুবিধার চার্জ বাড়তে যাচ্ছে।
ডিএইচএস জানায়, প্যারোল ফি নতুন বছরে ১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ২০ ডলার করা হবে। প্যারোল হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জরুরি মানবিক কারণ বা বিশেষ জনস্বার্থে কোনো বিদেশিকে সীমিত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানের অনুমতি দেওয়া হয়। ফলে ভারতসহ যেসব দেশের নাগরিক এ ধরনের সুবিধার জন্য আবেদন করেন, তাদেরকে ২০২৬ সাল থেকে অতিরিক্ত খরচ বহন করতে হবে।
এদিকে ভিসা ওয়েভার প্রোগ্রামভুক্ত দেশের নাগরিকদের জন্য ব্যবহৃত এস্তা ফি ২০২৫ অর্থবছরের ৪০ ডলার থেকে বাড়িয়ে আগামী অর্থবছরে ৪০.২৭ ডলার করা হচ্ছে। তবে ভারত যেহেতু ভিসা ওয়েভার প্রোগ্রামের অংশ নয়, তাই এস্তা ফি–র এই পরিবর্তন ভারতীয় ভ্রমণকারীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। একইভাবে চীনের বি–১ ও বি–২ ভিসাধারীদের নিয়মিত তথ্য হালনাগাদের জন্য ব্যবহৃত ইভাস ফি ৩০ ডলার থেকে বাড়িয়ে ৩০.৭৫ ডলার করা হচ্ছে। এই পরিবর্তনও ভারতীয়দের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ডিএইচএস জানিয়েছে, জনপ্রিয় অ্যারাইভাল–ডিপার্চার ফর্ম আই–৯৪–এর ফি পরিবর্তন করা হচ্ছে না। বিদেশি ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ–সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই ফর্মের ফি আগের মতোই ৩০ ডলার থাকবে।
এসব পরিবর্তন মূলত যুক্তরাষ্ট্রের অভিবাসন–সম্পর্কিত বার্ষিক মুদ্রাস্ফীতি–সমন্বিত সংশোধনের অংশ। আইন অনুযায়ী, ২০২৫ অর্থবছরের জন্য ন্যূনতম ফি নির্ধারণের পর প্রতি বছর সিপিআই–ইউ বা ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে ফি সংশোধন করতে হয়। ২০২৬ সালের নতুন ফি সেই আইনি কাঠামোর অংশ হিসেবেই নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ফি–র এই সামান্য বৃদ্ধি সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রগামী ভারতীয়দের ওপর বড় ধরনের চাপ ফেলবে না। তবে যারা প্যারোল আবেদন করেন, তাদের জন্য খরচ কিছুটা বাড়বে। অন্যদিকে পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী বা সাধারণ ভারতীয় যাত্রীদের ক্ষেত্রে এই পরিবর্তনের উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন