https://www.prothomalony.com/
15341
north-america
যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সিটি কাউন্সিল নির্বাচনে বিজয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লার্জ সোহেল আহমেদ এবং স্কুল বোর্ড নির্বাচনে টানা তৃতীয়বার নির্বাচিত সুব্রত চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ।
ফ্লোরিডা এভিনিউর কাউন্টি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান, বক্তব্য, সংগীত পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম বাবুল এবং সঞ্চালনা করেন শাহরিয়ার আহমেদ।
.jpeg)
অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ খান, সাব্বির হোসেন ভূঁইয়া, আব্দুর রফিক, রানা কবির, আজিজুল ইসলাম ফেরদৌস, সামসুল ইসলাম শাহজাহান, আহসান হাবিব, জসীম উদ্দীন, আমিরুল ইসলাম টফি, বিপ্লব দেব ও কাজল সরকারসহ অনেকে।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ সমর্থনেই সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরীর ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ফুল তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি , বেঙ্গল ক্লাব, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সাংগীতিক পরিবেশনায় ছিলেন আসিফ আনোয়ার। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন