https://www.prothomalony.com/
15287
north-america
বিশ্বের রাজধানী নিউইর্য়ক সময়ের সাথে ছুটেচলা চাকচিক্যময় এক নগরী। বাহির থেকে এমনটা মনে হলেও এর ভেতরটা অন্তঃসারশূন্য। ঠিক এই গৃহহীন নরনারীর মতো। নাগরিক বোধকে ধারণ করে সাশ্রয়ী নগর গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার মানুষের সামনে হাজির করে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের পরদিন বুধবার সকালে সাবওয়ের এই চিত্র আগামীর করণীয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো।

প্রতিদিন ভোরে কর্মস্থলগামী সাবওয়ের যাত্রীদের কাছে এই দৃশ্য চিরচেনা। নিবিষ্ট মনে তাঁরা ঘুমাচ্ছেন কোথাও ঠাঁই না থাকায়। সাবওয়েতে নয় নগরীর গৃহহীন মানুষের ঠাঁই হোক সরকারি পৃষ্ঠপোষকতায় কোন আবাসনে….
ছবিটি বুধবার সকালে ম্যানহাটনগামী A ট্রেণ থেকে তোলা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন